কেরানীগঞ্জে ভূমিদস্যু ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরনীগঞ্জে দুর্র্ধষ সন্ত্রাসী, খুনি, মাদক ব্যবসায়ী,চাঁদাবাজ ও ভূমিদস্যু কালা জরিপ এর কর্মকান্ডেরর প্রতিবাদে এবার
এক ব্যবসায়ীর সংবাদ সম্মেলন । ব্যবসায়ী শুভাঢ্যা ইউনিয়নের ওয়াহিদুজ্জামান মেম্বার।গতকাল সকালে ব্যবসায়ী শুভাঢ্যা ইউনিয়নের মেম্বর ওহেদুজ্জামান ইকুরিয়ায় তার নিজ অফিসে সংবাদ সম্মেলনে বলেন, কালা জরিপ দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদ ইকুরিয়া এলাকার বাসিন্দা। তার বাবা একজন ভ্যান চালক ছিলেন। তার বিরুদ্ধে
হত্যা, মাদক ব্যবসা, মানব পাচার ও ডাকাতির অভিযোগ রয়েছে।
বর্তমানে তার নামে বেনামে বিপুল সম্পদ রয়েছে। তিনি আরও বলেন, আমি ২০০২ সালে শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছি। দায়িত্ব পালন কালিন এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে আমি সবসময় বাঁধা প্রদান করেছি। এতে করে সন্ত্রাসী জরিপ আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার জমি বারবার দখলেরচেস্টা করেছে, চাঁদা দাবি করেছে, এমনকি প্রাননাশের হুমকি
দিয়েছে।








