ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১২:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে ছাত্রদল নেতা শামিম সরকার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 28, 2025 - 1:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 39 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীর বাঘা উপজেলা জুড়ে লিফলেট বিতরণ করেছেন জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামিম সরকার।

জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও জনমত গঠনের লক্ষে গত এক সপ্তাহ থেকে সকাল হতে গভীর রাত্রি পর্যন্ত ৩১ দফার লিফলেট বিতরণে উপজেলার বিভিন্ন স্থানে দেখা যায় তাকে। ইতিমধ্যে তিনি হাজারের অধিক বাড়িতে নিজে গিয়ে এ লিফলেট বিতরণ করেছেন। এছাড়াও খেলার মাঠ, চায়ের দোকান, হাট- বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করেছেন তিনি।

এরি ধারাবাহিকতায় রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছেন রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামিম সরকার। লিফলেট বিতরণ কালে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন।

এ সময় তার সফর সঙ্গী (নেতা-কর্মী) সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকছেন।

রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামিম সরকার বলেন, রাষ্ট্র কাঠামোর সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি একটি সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনের এক সুস্পষ্ট রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দুঃখ-দুর্দশা লাঘব হবে, সমাজে বৈষম্যের অবসান ঘটবে, এবং দেশ পরিণত হবে একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে। এটি কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং জনগণের স্বপ্ন পূরণ ও অধিকার প্রতিষ্ঠার বাস্তব পরিকল্পনা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, বাংলাদেশে ন্যায়বিচার, গণতন্ত্র, মানবিক মর্যাদা ও সাম্য প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। আর এই লক্ষ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন, তা আজ সময়ের অনিবার্য দাবিতে পরিণত হয়েছে।

এদিকে উপজেলা বিএনপির সকল স্তরের নেতা-কর্মীরা এস এম সালাউদ্দিন আহমেদ শামিম সরকার এর এ কার্যক্রমকে সাধুবাদ জানাচ্ছে।