যারা স্বাধীনতা চায়নি,তারা চায় পিআর পদ্ধতিতে নির্বাচন –আমান উল্লাহ আমান
আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, যারা স্বাধীনতা চায়নি, তারা চায় পিআর পদ্ধতিতে নির্বাচন। কোন পিআর পদ্ধতি জনগন চায় না। যারা চায়, তারা অতিতের দেশের শত্রæ,বর্তমানের গনত্রন্ত্রের শত্রæ। তিনি আরও বলেন যারা ক্ষমতায় থাকতে পারবে না, তারাই নির্বাচন চায় না। দেশে নির্বাচন হলে, তাদের বিদায় নিতে হবে। কারন সরকার গঠন করবে বিএনপি। আজ শুক্রবার বিকেলে কেরাণীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়ার মানিক নগর মাঠে রঞ্জীতপুর যুব সংঘ উদ্যোগে আয়োজিত রঞ্জীতপুর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তিনি আরও বলেন বিগত ১৬ বছর দেশের মানুষ ছিলো নির্যাতন, নিপিড়ন মামলা হামলার শিকার। দেশে ছিলো না আনন্দ বিনোদন। হাজার শহীদের রক্তের বিনিময়ে দেশে স্বাধীনতা এসেছে। অন্তবর্তী কালীন সরকারের অধীনেই ফেব্রæয়ারী প্রথম অধ্যায়ে হবে আগামী নির্বাচন। পরিশেষে তিনি বলেন, আপনারা প্রস্তÍুত নেন, আগামী নির্বাচনে বিএনপিকে ধানের শীর্ষে ভোট দিয়ে সরকার গঠন করার। বিএনপি সরকার গঠন করিলে কেরাণীগঞ্জ হবে একটি চাঁদাবাজ মুক্ত দূর্নীতি মুক্ত, মাদকমুক্ত। এছাড়াও কেরাণীগঞ্জের বাজার গুলোতে খাজনা মাফ করে দেওয়া হবে। অন্যায়কে সকলে ঐক্যবদ্ধ হযে দমন করার আহবান জানান। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাজী,সহ সভাপতি মো.নাজিম, সহ সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, জসাস নেতা সাফায়াত হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়ালি উল্লাহ সেলিম, মো জহিরুল ইসলাম জুয়েল,রফিক নেতা প্রমুখ। ফাইল খেলাটি প্রতিদ্ব›িদ্বতা করেন রঞ্জীতপুর যুব সংঘ ও মানিক নগর যুব সংঘ। ট্রাইবেগারে ২-০ গোলে জয়ী হোন রঞ্জীতপুর যুব সংঘ।








