ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৭:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পটুয়াখালীতে যাজ্জীবন সাঁজাপ্রাপ্ত  পলাতক আসামী ভোলা থেকে র‌্যাব-৮ কর্তৃক গ্রেপ্তার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, October 3, 2025 - 8:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 40 বার
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-৮, ভোলা ক্যাম্প কর্তৃক স্কোয়াড্রন লিডার  রাশেদ ও লেফটেন্যান্ট রিফাত এর নেতৃত্বে যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ০৩রা  অক্টোবর ২০২৫ইং তারিখ ১২:৩৫ ঘটিকার সময়  আদালতের পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী মো: আমির হোসেন, পিতা-মোঃ ইসমাইল খান সাং- রুহিতা থানা- পাথরঘাটা, জেলা বরগুনা’কে ভোলা জেলার সদর থানাধীন ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজারস্থ জনৈক মোঃ জাহাঙ্গীর আলমের মামুন স্টোর নামীয় চা দোকান থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।
এদিকে গ্রেফতাকৃত আসামীকে পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানান কোম্পানি অধিনায়ক।
পটুয়াখালী র‍্যাব -৮ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার  রাশেদ কোম্পানী অধিনায়ক র‌্যাব-৮, সিপিসি -১, পটুয়াখালী জানান,প্রতিদিনের ন্যায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।