প্রেসিডেন্ট জিয়াউর রহমান বন্ধ পত্রিকা খুলে দিয়েছিলেন।
কেরানীগঞ্জ ( ঢাকা)প্রতিনিধি : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল বন্ধ পত্রিকা খুলে দিয়ে সাংবাদিকদের লিখনীর ব্যবস্থা করেছিলেন। জাতীয় বিপ্লব ও সাংহতি দিবস উপলক্ষে বেগম খালেদা জিয়া উপদেষ্টা আমান উল্লাহ আমান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।
আজ বিকাল ৫ টায় ঘাটারচর এলাকা থেকে একটি র্যালি শুরু করে এবং জাউ বাড়িএলাকায় এসে র্যালি টি শেষ হয় ।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ,কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহসান , সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী , সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান আংকু , যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক মনির ‘শাক্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুল হক মিজান, বাস্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল হক , বিএনপি নেতা সামছুল হক লিটন মডেল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন ।








