ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নাচোলে হেলাল ফাউন্ডেশন এর সৌজন্যে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, November 9, 2025 - 10:38 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 46 বার

মোঃ নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গ্রাম  জনপদের অসহায় দুস্থ গরিব রোগীদের মাঝে হেলাল ফাউন্ডেশনের সৌজন্যে ফ্রী ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু চিকিৎসা ক্যাম্প ও চশমা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৯ অক্টোবর) উপজেলার কসবা ইউনিয়নের এলাইপুরে হেলাল ফাউন্ডেশন এর অফিসে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ৮: থেকে শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান ছিল।

ক্যাম্পে শতাধিক চক্ষু রোগীর ফ্রি চিকিৎসা এবং ফ্রী  ডায়াবেটিস পরীক্ষা করা হয়। নিউ ভিশন আই কেয়ার সেন্টারের কোঅডিনেটর সাব্বির আহম্মেদ এর নেতৃত্বে একটি চিকিৎসক দল ফ্রি চক্ষু চিকিৎসা করেন। হেলাল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা হেলাল উদ্দীনের নেতৃত্বে অন্য একটি চিকিৎসক দল ফ্রী ডায়াবেটিস পরীক্ষা করেন।
অনুষ্ঠিত ক্যাম্পে প্রধান অতিথি  ছিলেন হেলাল

ফাউন্ডেশনের মহাসচিব ফাইজুদ্দিন (টুনু মাষ্টার) এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে বলেন, হেলাল ফাউন্ডেশন মানবিক স্বাস্থ্য সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবামূলক একটি মানবিক সংগঠন। ২০২৫ সালের জানুয়ারি মাসে হেলাল ফাউন্ডেশন  প্রতিষ্ঠিত হওয়ার পর অনেক গরিব রোগীকে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান এবং  আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও আর্ত মানবতার সেবায় চাল, ডাল, তেল প্রদান করা হয়েছে।

হেলাল ফাউন্ডেশন প্রত্যেক মাসে একটি করে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত করে আসছে। চিকিৎসা সেবা নিতে আসা মোঃ জুল্লু বলেন, হেলাল ফাউন্ডেশন একটি অলাভজনক, অরাজনৈতিক প্রতিষ্ঠান। যা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অসহায়, গরিব ও সুবিধা বঞ্চিত রোগীদের বিনামূল্যে অথবা নামমাত্র মূল্যে স্বাস্থ্য সেবা প্রদান এবং প্রয়োজনে আর্থিক সহায়তা প্রদান করে আসছে। সমাজের স্বচ্ছল ব্যক্তিরা যদি হেলাল ফাউন্ডেশনের পাশে দাঁড়ায়, তবে হেলাল ফাউন্ডেশন আরো বেগবান ও গতিশীল হয়ে উঠবে।