ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৩:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিদায় নিলেন দাপুনিয়ার সর্বস্তরের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক প্রশাসক মেহেদী হাসান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, November 11, 2025 - 5:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 46 বার

আরিফ রববানী ময়মনসিংহ:স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত জনপ্রশাসনকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার মাধ্যমে ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়ন পরিষদের নাগরিক সেবার মানোন্নয়নে অবদান রেখে

দাপুনিয়া ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব পালন এবার উপজেলার সিরতা ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব নেওয়ার জন্য দাপুনিয়া থেকে বিদায় নিলেন ময়মনসিংহ সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান।

অন্যদিকে, চর ঈশ্বরদিয়া ইউনিয়নের বর্তমান প্রশাসক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কে দাপুনিয়া ইউনিয়ন পরিষদ এর নতুন প্রশাসক হিসাবে নিযুক্ত করেছেন উপজেলা প্রশাসন।

মেহেদী হাসান ময়মনসিংহ সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আপোষহীন মনোভাব দেখিয়ে তার সাহসীকতা ও কাজের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।

একজন সরকারি কর্মকর্তা হলেও দাপুনিয়া ইউনিয়ন পরিষদকে সর্বস্তরের জনতার জন্য একটি জনবান্ধব সেবাকেন্দ্রে পরিণত করায় অসহায়, দারিদ্র, নিপীড়িত তথা সুবিধা বঞ্চিতরা তাদের আস্থার জায়গা খুঁজে পেয়েছিলেন তার মাঝে।

ইউনিয়নের বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা মনে করেন দাপুনিয়া ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে দুর্নীতিমুক্ত,স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন হিসাবে গড়ার মাধ্যমে ইউনিয়নকে একটি দুর্ণীতিমুক্ত ও জনকল্যাণকর প্রশাসন হিসাবে জনগণকে উপহার দিয়ে তিনি দাপুনিয়াবাসীর মনে জায়গা করে নিয়েছেন। অবহেলিত দাপুনিয়া ইউনিয়নের উন্নয়নে নিরলস কাজ করাসহ জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকান্ডকে ত্বরান্বিত করেছেন দক্ষ এই সরকারি কর্মকর্তা।

ইতিমধ্যে দাপুনিয়া ইউনিয়নের প্রশাসক মেহেদী হাসান বদলি জনিত বিদায়ে সকলে তাকে ফুলের শুভেচ্ছায় বিদায়ী শুভকামনা ও দায়িত্বকালীন সময়ের নিষ্ঠা, আন্তরিকতা ও মানবিক সেবার জন্য কৃতজ্ঞতা জানান।