ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৪:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, November 12, 2025 - 10:52 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 82 বার

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টারঃ দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই নামছে তাপমাত্রার পারদ। দিনে রোদের দেখা মিললেও বইছে ঠান্ডা হাওয়া, মাঠে-ঘাটে পড়ছে শিশিরের ছোঁয়া।

আজ বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ। গতকাল মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি।

বাইকচালকরা জানান, বিকেলের পর থেকেই ঠান্ডা বেড়ে যায়। মোটা কাপড় ছাড়া বাইক চালানো যায় না। ইজিবাইকচালকরাও বলছেন, সকালে কুয়াশার কারণে হেডলাইট জ্বালালেও রাস্তা দেখা যায় না।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, চলতি মাসের শেষের দিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকবে চারপাশ। ডিসেম্বর জুড়ে একাধিক শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “তাপমাত্রা ধীরে ধীরে কমছে। নভেম্বরের শেষের দিকে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, এরপর ডিসেম্বর মাসজুড়ে আরও তীব্র হতে পারে শীত।”

শীতের আগমন যেন ধীরে ধীরে উত্তর সীমান্ত পেরিয়ে নামছে দক্ষিণে। পঞ্চগড় এখন প্রস্তুত শীতের প্রথম স্পর্শ অনুভবের জন্য।