ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাংলাদেশের মানুষ একটি পরিবার হয়ে সম্প্রীতির রাজনীতি করব: নুরুদ্দিনঅপু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, November 13, 2025 - 9:15 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 40 বার

শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুর- ৩ আসন (ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। আমরাও প্রতিহিংসা পরায়ণ হবো না। আমরা বাংলাদেশর মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে একটি পরিবার হয়ে সম্প্রীতির রাজনীতি করব। সবাই মিলে শরীয়তপুরকে মডেল জেলা হিসেবেপ্রতিষ্ঠা করতে কাজ করব।

বুধবার (১২ নভেম্বর) দিনব্যাপী শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আগামীতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়ে তোলা হবে।’

এ সময় শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি এসএস মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু সরদার, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মোঃ স্বপন মজুমদার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার,

সাবেক সাধারণ সম্পাদক ও আহব্বায়ক কমিটির সদস্য বিএম মোস্তাফিজ (মোস্তফা), যুবদলের সাবেক সভাপতি ও থানা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য আসলাম মাঝি, রামভদ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল বাসার পৌরসভার বিএনপি আহ্বায়ক ছায়েদ হাওলাদার, যুবদলের সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফারুক তালুকদার, পৌরসভার যুবদলের সাধারণ সম্পাদক এসকেন্দার ছৈয়াল ছাত্র দলের আহ্বায়ক ইমরান,যুগ্ম আহবায়ক আব্দুর রহিম শেখ সহ দলীয় অংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।