ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ২:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে ডাকাত সন্দেহে গণপিুটনিতে নিহত ১

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, November 19, 2025 - 2:32 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 39 বার

কেরাণীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে ডাকাত সন্দেহে গণপিটনিতে এক ব্যক্তি হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক( ৩৬)। এই ঘটনাটি ঘটেছে মডেল থানার হযরতপুর ইউনিয়নের দক্ষিণ ঢালী কান্দি এলাকায়। নিহত আব্দুর রাজ্জাকের বাবার নাম মোঃ রবিউল। তার বাড়ি মডেল থানার মধুরচর গ্রামে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানাযায়, গত মঙ্গলবার গভির রাতে অজ্ঞাতনামা লোকজন ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করে । খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন ।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, লোক মারফতে খবরে পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে । এই ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।