ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহ সদরে ৩হাজার ২শ জন প্রান্তিক কৃষক পেলো বোরো ধানের বীজ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, November 30, 2025 - 1:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 40 বার

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ সদর উপজেলার ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে ৩২০০ জন কৃষককে বিনামূল্যে বোরো ধানের বীজ প্রদান করা হয়েছে।

রবিবার (৩০নভেম্বর) রবি মৌসুমে বোরো (হাইব্রিড) ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বোরো (হাইব্রিড) বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক এনামুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি মো. আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে সদর উপজেলা প্রশাসনের ব্রহ্মপুত্র হল রুমে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়রা বেগম সাথী। অনুষ্ঠানে সদর উপজেলার ১১টি ইউনিয়নের ৩২০০জন কৃষকের মধ্যে জনপ্রতি ২ কেজি করে এসএল-৮এইচ ধানের বীজ বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হুরায়রা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তারিক আজিজ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জোবায়রা বেগম সাথী জানান, উপজেলার ১১টি ইউনিয়নে মোট ৩২০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে ২ কেজি করে বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। তার মাঝে ৯০০ জনকে উফসী জাতের এবং ২৩০০ জনকে হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে।