ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৫:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ার দক্ষিণ নিশ্চিন্তাপুর সানসাইজ মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আধুর পাড়া একাদশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 1, 2025 - 12:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 29 বার

রাঙ্গুনিয়া:রাঙ্গুনিয়ার দক্ষিণ নিশ্চিন্তাপুর সানসাইজ ক্লাবের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আধুর পাড়া ফুটবল একাদশ। সোমবার (১ ডিসেম্বর) স্থানীয় মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী দিবা-রাত্রি এই টুর্নামেন্টের ফাইনালে আধুর পাড়া একাদশ পরাজিত করে কোদালা ফুটবল একাদশকে।

টুর্নামেন্ট পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা আরিফ ইসলাম নয়ন। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক আবু নাছের টিপু। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমাম হোসেন চৌধুরী। টুর্নামেন্টের উদ্বোধন করেন হাজী ইলিয়াস।

সংগঠনের উপদেষ্টা মো. মহিউদ্দিন’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. ইমরান, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. সোহেল, বিএনপি নেতা খুরশেদ আলম, আহমদ ছাফা, মো. বাচা, হোছনাবাদ ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. ইয়াছিন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হোসেন, যুগ্ম আহবায়ক মো. আজগর, মো. তাহের, ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম মোকাররম।

টুর্নামেন্ট পরিচালনায় সহযোগিতা করেন মো. জমির ইসলাম অনিক, সাহেদ তালুকদার, অন্তর, মামুন, সাইমন, জুবায়েরসহ অনেকে।

শেষে অতিথিরা চ্যাম্পিয়ন, রানার্সআপ ট্রফি ও নানা নৈপুণ্য পুরস্কার বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।