নেত্রকোনার বারহাট্টায় অসিসার্স ক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা
মামুন কৌশিক, নেত্রকোনাঃ নেত্রকোনার বারহাট্টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসানকে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর ) অফিসার্স ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বারহাট্টা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলামের সভাপতিত্বে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান বলেন, ‘‘বারহাট্টা উপজেলায় দায়িত্ব পালনকালে আমি আমার উপজেলার সকল স্টাফদের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। এ উপজেলার সাধারণ মানুষও বেশ ভাল। সে কারণে আমার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা অনেক সহজ হয়েছে। উপজেলাবাসী এবং উপজেলা স্টাফদের কথা আমার স্মরণ থাকবে”। বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান নিজের এবং পরিবারের সদস্যদের জন্য সবার দোয়া ও আশির্বাদ কামনা করেন।
বারহাট্টা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস.এম গোলাম হোসাইন,উপজেলা প্রকৌশলী কাজী মোঃ আব্দুল বাতেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন,উপজেলা জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী বিদ্যুৎ মিয়া,বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান সহ প্রমুখ।এসময় উপজেলার সকল কর্মকর্তা ও উপস্থিত ছিলেন।








