শিবগঞ্জে গ্রামীণ উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ
রাব্বী হাসান সুমন, শিবগঞ্জ (বগুড়া) ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার গ্রামীণ উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ টেকসই কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনের হাতিয়ার শীর্ষক সেমিনার ১লা ডিসেম্বর (সোমবার) সকাল ১০টায় আলিয়ারহাট এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত হয় ৷
উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিভাগের সামজসেবা কার্যলয়ের পরিচালক (যুগ্মসচিব) সৈয়দ মোস্তাক হাসান। এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের প্রশিক্ষণ কেন্দ্রের জেনারেল ম্যানেজার ( উপ-পরিচালক) ইফ্ফাত তাসলীমা মুনিয়া এর সঞ্চালনায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সমাজসেবা কার্যলয়ের অতিরিক্ত পরিচালক তাপস ফলিয়া, পাবনা সমাজসেবা কার্যলয়ের উপ-পরিচালক রাশেদুল কবির, বগুড়া জেলা সমাজসেবা কার্যলয়ের উপ-পরিচালক রকনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা সমাজসেবা কার্যলয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম, আতাউর রহমান, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মোমিনসহ রাজশাহী বিভাগের সকল জেলার উপ-পরিচালক, সহকারী পরিচালক এবং বগুড়া জেলার সকল সমাজসেবা অফিসার ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ ৷








