ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৫:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

অস্ট্রেলিয়ান মেডিক্যাল কাউন্সিল পরীক্ষায় পাশ করেছেন জকিগঞ্জের ডা. তৌহিদুর রহমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 10, 2025 - 5:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার

অস্ট্রেলিয়া:সিলেটের সোবহানীঘাটে অবস্থিত Prime Hospital এর এক্সিকিউটিভ ডিরেক্টর এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হস্পিটালের অ্যানেস্থেশিয়া বিভাগের কন্সাল্টেন্ট ডা. তৌহিদুর রহমান এবার অস্ট্রেলিয়ান মেডিক্যাল কাউন্সিল পরীক্ষায় উওীর্ণ হয়েছেন। তার ছোট ভাই ডা. সাদিকুর রহমান একই হসপিটালে কর্মরত এবং ছোট বোন ডাক্তার তৌহিদা সুলতানা সিলেট নর্থ ইস্ট মেডিক্যালে কর্মরত রয়েছেন।

ডাক্তার তৌহিদ জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া গ্রামের মরহুম আলহাজ্ব আব্দুল মান্নান ও জাহানারা বেগমের চতুর্থ পুত্র।

ডা. তৌহিদ একজন মানবিক ডাক্তার হিসেবে আজীবন যেন মানুষের সেবা করে যেতে পারেন সেজন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।