ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১০:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নড়াগাতীর পহরডাঙ্গা বাজারে গভীর রাতে আগুন,  ৩টি দোকান ও একটি অফিস ভস্মীভূত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 11, 2025 - 12:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 65 বার

মোঃ হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল)  প্রতিনিধিঃন ড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা বাজারে আগুন লেগে ৩টি দোকান ও একটি দলীয় অফিস পুঁড়ে ছাই হয়ে গেছে।

১১ ডিসেম্বর ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আমিনুর শিকদার ও শরিফুল মোল্যার মুদী দোকান, সামসু শিকদারের হোটেল ও পহরডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান লাবু সিকদারে রাজনৈতিক অফিসসহ ৪টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাজারের নাইটগার্ড হাসমত শেখ বলেন, হটাৎ গভীর রাতে ধোয়া দেখে এগিয়ে গিয়ে দেখি আমিনুরের দোকানে আগুন লেগে গেছে।পরে স্থানীয়দের ও দোকানদারদের খবর দিলে  স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং কালিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়। কালিয়া ফায়ার সার্ভিস গোপালগঞ্জ ফায়ার সার্ভিসকে জানালে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস জানালে এলাকা বাসি ও ফায়ার সার্ভিস একত্রে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষণে ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতির পরিমান অনুমান ৫ লক্ষ টাকা।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোঃ ইসকান্দার বলেন,  কালিয়া ফায়ার সার্ভিস আমাদের খবর দেন।পরে আমরা এসেএলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হয়েছি।ধারনা করা হচ্ছে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।