ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৯:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

যশোর সীমান্তে মাদকসহ চোরাচালানী মালামাল আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 16, 2025 - 1:50 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 71 বার

সোহেল রানাঃ যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে (বিজিবি) সদস্যরা। সোমবার (১৫ ডিসেম্বর) বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপ’র সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, শাড়ী, কম্বল, শাল চাদর এবং কসমেটিক্স সামগ্রী* আটক করে। আটককৃত মালামালের মূল্য ৪,৮৮,৫০০/-(চার লক্ষ আটাশি হাজার পাঁচশত) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।