ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নেত্রকোনার বারহাট্টায় ওয়াল্টন প্লাজার প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 17, 2025 - 12:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 107 বার

মামুন কৌশিক নেত্রকোনাঃ নেত্রকোনার বারহাট্টায় ওয়াল্টন প্লাজার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব এস এম নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ  ১৭ ডিসেম্বর ওয়ালটন প্লাজা বারহাট্টার নেত্রকোনা শাখা থেকে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন  করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সম্মানিত ডিসিএম জনাব মনোয়ার হোসেন, নেত্রকোনা এরিয়ার আরএসএম জনাব মো: খোরশেদ আলম, আরসিএম জনাব রাশেদুজ্জামান রাসেল,  ওয়ালটন প্লাজা বারহাট্টা শাখার ম্যানেজার জনাব মোঃ রাজমামুদ হোসেন।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন বারহাট্টা মডেল মসজিদের মোয়াজ্জিন হাফেজ মোহাম্মদ রাকিব ও আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ওয়ালটন প্লাজার কর্মকর্তা কর্মচারী বৃন্দ।