ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মহাব বিজয় দিবসে সম্মেলিত নাগরিক কমিটি ভেনিস এর আয়োজনে আলোচনা সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 24, 2025 - 3:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 157 বার

জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে ইতালির ভেনিসে আলোচনা সভা, দোয়া ও ভোজের আয়োজন করেন সম্মেলিত নাগরিক কমিটি ভেনিস।

ভেনিসের মারঘেরা এলাকায় সম্মেলিত নাগরিক কমিটি র অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় পবিত্র কুরআন তেলওয়াত এর মধদিয়ে সংগঠনের সভাপতি আবুল কাশেম শিকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকবর হোসেন বেপারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান মিলন ফকির। বক্তারা সে সময় মুক্তিযুদ্ধের সময় সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে ও তাদের রুহের মাগপিরাত কামনা করে তাদের দেশ প্রেম ও আত্মত্যাগের কথা তুলে ধরেন। ১৯৭১ সালে যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনে ১৬ ই ডিসেম্বর।

সে সময় বক্তব্য রাখেন , বিশেষ অতিথি হিসেবে আবুল কালাম আজাদ , আবুল কাশেম শান্ত , সহ অনেকে। আলোচনা সভা শেষে ইতালির ভেনিসেইতালিয়ান ৪ টি স্কুলের ম্যনেজিং কমিটির নির্বাচনে বিজয়ী আবুল কাশেম শান্ত নির্বাচিত হওয়ায় তাকে সম্মেলিত নাগরিক কমিটি ভেনিসের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় পরিশেষে দুপুরের খাবারে অংশ নেন উপস্থিত সকলে।