ঢাকা | এপ্রিল ২৭, ২০২৬ - ১০:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ত্রয়োদশ সংসদ নির্বাচন: মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনয়ন জমা দিলেন হাজী মুজিব

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 28, 2025 - 2:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 131 বার
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার–৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
 
রোববার ২৮ ডিসেম্বর  বিকেল ৪টা ৫৫ মিনিটে তিনি মৌলভীবাজার-৪ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন।
 
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান অলি আহমদ খাঁন, কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মো. শোয়েব আহমদ, যুগ্ম আহ্বায়ক প্রত্যুষ ধর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমদ জুলিসহ আরও নেতাকর্মীরা।
 
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেন,
“আমি আপনাদেরই লোক, আমার জন্য দোয়া করবেন, নির্বাচিত হলে আপনাদের সঙ্গে নিয়েই কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের সার্বিক উন্নয়নে কাজ করব।”
 
এর আগে কমলগঞ্জ পৌর এলাকার খুশালপুরে নিজ বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
 
দোয়া মাহফিল শেষে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি উপজেলা পরিষদ চত্বরে পৌঁছান।