ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ২:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 31, 2025 - 1:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 92 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনে

এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।

তাঁর মৃত্যুতে দেশ একজন প্রবীণ ও প্রভাবশালী রাজনৈতিক নেত্রীকে হারাল। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই শোকের মুহূর্তে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী মরহুমার রূহের মাগফিরাত কামনা করছেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করছেন, তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ওগুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং এই কঠিন সময়ে তাঁদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করছেন।