ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নাচোলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 31, 2025 - 1:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 48 বার

মোঃ নাসিম ​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এই জানাজা সম্পন্ন হয়।

​বিকেল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ জানাজায় অংশগ্রহণের জন্য মাঠ প্রাঙ্গণে সমবেত হতে থাকেন। জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন।

​উক্ত গায়েবানা জানাজায় ইমামতি করেন উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা রবিউল ইসলাম। জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

​জানাজায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে স্কুল মাঠ ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।