ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

খালেদা জিয়ার মৃত্যুতে বাঁধাইড় ইউপি বিএনপির সভাপতি কামরুজ্জামান হেনার গভীর শোক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 1, 2026 - 4:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 52 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বাঁধাইড় ইউপি বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা।

এক শোকবার্তায় চেয়ারম্যান কামরুজ্জামান হেনা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি একজন মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।চেয়ারম্যান কামরুজ্জামান হেনা আরো বলেন, বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।

তার আপোষহীন নেতৃত্ব গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতিকে বারবার মুক্তির পথে এগিয়ে নিতে অনুপ্রেরণা যুগিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও দেশ ও জাতির কল্যাণে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং দৃঢ় মনোবল সবসময় পথনির্দেশক হয়ে থাকবে।তিনি আরও বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন। স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।

তার স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের মৃত্যুর পর গৃহবধূ থেকে রাজনীতির ময়দানে এসে তার বলিষ্ঠ নেতৃত্বে স্বৈরশাসক এরশাদের দীর্ঘ নয় বছরের দুঃশাসনের পতন ঘটে। কামরুজ্জামান হেনা চেয়ারম্যান আরো বলেন, বেগম খালেদা জিয়ার বহু সিদ্ধান্ত ও কর্মসূচি দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করা নারী শিক্ষার অগ্রগতিতে একটি মাইলফলক। রাজনৈতিক জীবনে তিনি ছিলেন অত্যন্ত সফল একজন নেতা।

তিনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি এবং বিভিন্ন সময়ে একাধিক সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি বলেন, রাজনৈতিক সাফল্যের কারণেই বেগম খালেদা জিয়া চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। মিথ্যা ও বানোয়াট মামলায় দীর্ঘদিন তাকে কারাবরণ করতে হয়েছে। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, দূরদর্শী ও পরীক্ষিত রাষ্ট্রনায়ককে হারাল।এই শোকের দিনে সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা দেশবাসীকে শান্ত থাকার ও ধৈর্য ধারণের আহ্বান জানান এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সবাইকে দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানান।