ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৭:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নেত্রকোনার বারহাট্টায় দুই সার ডিলারকে জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 28, 2026 - 11:29 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 81 বার

মামুন কৌশিক নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায়  সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি ও স্টকের সাথে বিক্রির ক্যাশমেমোর মিল না থাকায় দুই ডিলারকে জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে সারের গুদামে পরিদর্শনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি)  মোঃ সাজেদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এসময় আরো উপস্থিত ছিলেন  বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, চলতি মৌসুমে কৃত্রিম সার সঙ্কট দেখিয়ে কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করে আসছে। এমন অভিযোগ পেয়ে বুধবার দুপুরে বারহাট্টা উপজেলার সদর ইউনিয়ন , আসমা ইউনিয়ন, সাহতা ইউনিয়নও বাউসি ইউনিয়নে বিভিন্ন সারের গুদাম পরিদর্শন করা হয়। এসময় যথাযথভাবে রেজিস্ট্রার সংরক্ষণ, নির্ধারিত মূল্যে সার বিক্রয় ও রশীদ সংরক্ষণসহ সংশ্লিষ্ট বিষয়াদি পর্যবেক্ষণ করা হয়। এসময় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রয় করায় নিটল এন্টারপ্রাইজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় ৫০০০ অর্থদণ্ড এবং স্টকের সাথে বিক্রির ক্যাশমেমোর মিল না থাকায় নূর মেহেদী এন্টারপ্রাইজকে কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী ৫০০০ সহ সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা  জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির কোনো সুযোগ নেই। উপজেলায় পর্যাপ্ত সার মজুদ রয়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে বিক্রি করছে। এজন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।অসাধু চক্রের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।