ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় এলডিপি থেকে একঝাঁক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 30, 2026 - 6:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 37 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদকঃ রাঙ্গুনিয়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে একঝাঁক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

উত্তর জেলা গণতান্ত্রিক ছাত্র দলের সভাপতি ও সাবেক কেন্দ্রীয় গণতান্ত্রিক ছাত্র দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ সাইফুদ্দিন রাসেলের নেতৃত্বে এসব নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন, ১নং রাজানগর এলাকা থেকে এলডিপির আহ্বায়ক মোঃ রফিক মেম্বার, যুগ্ম আহ্বায়ক মোঃ জাফরসহ আরও অনেকে। ইসলামপুর ইউনিয়ন থেকে এলডিপির আহ্বায়ক মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে বেশ কয়েকজন নেতাকর্মী যোগদান করেন।

এছাড়া ১৪নং দক্ষিণ রাজানগর এলাকা থেকে এলডিপির যুগ্ম আহ্বায়ক মোঃ মুহাম্মদ আলী, মোঃ ইদ্রিস, মোঃ কাদের এবং গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোঃ শামসুল আলম, নেতা মোঃ জামাল, গণতান্ত্রিক ছাত্র দলের নেতা মোঃ জমির উদ্দিনসহ একঝাঁক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

লালানগর এলাকা থেকে মোঃ নাজিম মেম্বারের নেতৃত্বে মোঃ জাহেদ, মোঃ তৈয়ব, মোঃ খোরশেদসহ আরও অনেকে বিএনপিতে যোগদান করেন।

তারা বৃহস্পতিবার ধানের শীষের প্রার্থী হুমাম কাদের চৌধুরীর উত্তর রাঙ্গুনিয়ায় আয়োজিত নির্বাচনী জনসভায় আনুষ্ঠানিকভাবে এলডিপি ত্যাগ করে বিএনপিতে যোগ দেন। এসময় হুমাম কাদের চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা নবযোগদানকারীদের বরণ করে নেন।