ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

এ দেশ কোন দলের না, কারো ব্যক্তিগত না, এ দেশ কোটি জনগনের বললেন: তারেক রহমান 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, February 1, 2026 - 3:21 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 79 বার
স্টাফ রিপোর্টারঃ আগামি দিনের রাজনীতি হবে দেশ উন্নয়নের। এ দেশ কোনো দলের না, এ দেশ কারো ব্যক্তিগত না- এ দেশ কোটি জনগনের দেশ।
শনিবার (৩১ জানুয়ারি) পোনে ৬ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে টাঙ্গাইলের দরুনচরজানা বাইপাস এলাকার খোলা ধানী জমি  মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশ নায়ক তারেক রহমান আরো বলেন, বহু কষ্টে, অনেক রক্ত দিয়ে আমরা পুনরায় স্বাধীনতার স্বাদ পেয়েছি। আগামি ১২ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। ১২ তারিখের নির্বাচন শুধু নির্বাচন হলে চলবেনা, নির্বাচনটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। গত ৫ আগস্ট যেভাবে মানুষ রাজপথে নেমে এসেছিল ঠিক সেইভাবে ১২ তারিখে ভোট দিতে হবে।
এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যেই দলের অভিজ্ঞতা আছে- কীভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বাংলাদেশের মালিক এই দেশের জনগন। ১২ তারিখে জনগন সিদ্ধান্ত নিবে বাংলাদেশ কীভাবে চলবে। আল্লাহ চাইলে ভোটের পর ১৩ তারিখ থেকে দেশ গড়ার কাজ শুরু করবো।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিলের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীরা বক্তব্য রাখেন। জনসভা পরিচালনা করেন, বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫(সদর) আসনের দলীয় প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জেলার ৮টি আসনের দলীয় প্রার্থীকে জনসাধারণের সামনে পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এর আগে তিনি, রাজশাহী ও রংপুর বিভাগে কয়েক দিনের ব্যস্ত সফর শেষ করে ঢাকা ফেরার পথে শনিবার দুপুরে সিরাজগঞ্জে এবং সন্ধায় টাঙ্গাইলের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন।