ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৪:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় জামায়াতের নির্বাচনী সভায় আসছেন কর্ণেল অলী আহমদ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, February 1, 2026 - 1:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 215 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদকঃ আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতে ইসলামীর এক গুরুত্বপূর্ণ নির্বাচনী সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্ণেল (অব.) অলী আহমদ বীর বিক্রম।

জামায়াতের নেতৃবৃন্দরা জানান, কর্ণেল অলী আহমদ ওইদিন হেলিকপ্টার যোগে রাঙ্গুনিয়ায় আগমন করবেন এবং দুপুর ২টায় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। নির্বাচনী সভায় তিনি দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিমের সমর্থনে বক্তব্য রাখবেন।। সভায় ডাঃ এটিএম রেজাউল করিম, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন। ইতিমধ্যে সভাকে ঘিরে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি।

নেতৃবৃন্দদের আশা, এই সভার মাধ্যমে রাঙ্গুনিয়ায় নির্বাচনী মাঠে নতুন গতি সঞ্চার হবে এবং ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে পরিবর্তনের পক্ষে জনমত আরও সুদৃঢ় হবে।