নুর আহমদ আনোয়ারীর পক্ষে ভোট চেয়ে পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পোস্ট
হাফিজুর রহমান খান, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) সংসদীয় আসনের প্রার্থী মাওলানা নূর আহমদ আনোয়ারীর পক্ষে ভোট চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।
ফেসবুক পোস্টে তিনি মাওলানা নূর আহমদ আনোয়ারীর পরিচিতি তুলে ধরে বলেন, সীমান্তবর্তী জনপদ উখিয়া ও টেকনাফের আগামী দিনের জনপ্রতিনিধি হিসেবে আগামী ১২ ফেব্রুয়ারি তাকে গণরায় দেওয়ার আহ্বান জানান তিনি।
পোস্টে উল্লেখ করা হয়, মাওলানা নূর আহমদ আনোয়ারী দীর্ঘ ২২ বছর ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফ্যাসিবাদী আমলে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে জয়ী হলেও তাকে জোরপূর্বক পরাজিত করা হয়েছিল বলে দাবি করা হয়।
পিনাকী ভট্টাচার্য আরও লেখেন, কর্মজীবনে মাওলানা আনোয়ারী একটি আলিম মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে তিনি জেলা জামায়াতে ইসলামীর আমীর। তাকে একজন পরীক্ষিত, সৎ ও দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে উখিয়া ও টেকনাফবাসীর কাছে তাকে বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।
পোস্টের শেষে তিনি বলেন, ভোটারদের আমানত তিনি রক্ষা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগান উচ্চারণ








