ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কালিয়ায় পরিবেশ,পরিযায়ী পাখি ও প্রকৃতি কেন্দ্রিক পর্যটনের সহাবস্থানের কৌশল শীর্ষক সেমিনার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, February 2, 2026 - 3:49 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 136 বার

মোঃ হাচিবুর রহমান,কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃনড়াইলের কালিয়ায় পরিবেশ, পরিযায়ী পাখি ও প্রকৃতি কেন্দ্রিক পর্যটনের সহাবস্থানের কৌশল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাত ৯ টার দিকে কালিয়া উপজেলার পানিপাড়া অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের আয়োজনে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন। এছাড়াও অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিস এসোসিয়েশন অফ বাংলাদেশের (ট্রিয়াব) ফাউন্ডার প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক তাহারিন তৌহিদা, অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আহমেদ, ব্যবস্থাপক মুনিব খন্দকার, সাংবাদিক আসাদুর রহমান ও আব্দুস সাত্তার প্রমুখ। এসময় বক্তারা পরিযায়ী পাখি শিকার বন্ধ ও তাদের নিরাপদ আবাস্থল গড়ার ব্যাপারে বিভিন্ন মতামত ব্যক্ত করেন৷

এ সময় আরো উপস্থিত ছিলেন,ছাত্র,গণমাধ্যম কর্মিরাসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।