ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ার প্রকৌশলীদের সাথে জামায়াত প্রার্থী ডা. রেজাউল করিমের মতবিনিময়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, February 2, 2026 - 3:51 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 36 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদকঃরাঙ্গুনিয়ায় প্রকৌশলীদের সাথে জামায়াত প্রার্থী ডা. রেজাউল করিমের মতবিনিময়

রাঙ্গুনিয়ার প্রকৌশলীদের সাথে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এটিএম রেজাউল করিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কেন্দ্রের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। প্রকৌশলী ইয়াহিয়া মাহমুদ রেজভীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর প্রকৌশলী অধ্যাপক মোজাম্মেল হক, আইইবি চেয়ারম্যান প্রকৌশলী মনযারে খোরশেদ আলম, সিডিএ’র সাবেক চেয়ারম্যান প্রকৌশলী শাহ মো. আক্তার হোসেন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক প্রধান প্রকৌশলী মো. আবু ইসমাঈল।

মতবিনিময় সভায় ডা. এটিএম রেজাউল করিম বলেন, “রাঙ্গুনিয়ার টেকসই উন্নয়নের জন্য দক্ষ প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সংসদে গেলে উন্নয়নকে দলীয় নয়, পেশাগত দক্ষতা ও জনস্বার্থের ভিত্তিতে বাস্তবায়নের চেষ্টা করবো। পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, প্রকৌশলীদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে রাঙ্গুনিয়াকে একটি আধুনিক ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য।