ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১০:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

৭১ সালে আমরা ধর্মের জন্য যুদ্ধ করিনি- গয়েশ্বর চন্দ্র রায়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, February 2, 2026 - 3:53 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 57 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ঢাকা -৩ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,৭১ সালে আমরা ধর্মের জন্য যুদ্ধ করিনি’ যারা ৭১ সালে স্বাধীনতা বিরোধী ও নারী ধর্ষণকারী তাদের হাতে এই দেশ নিরাপদ নয়। অনেক ইসলামী দল তাদেরকে ইসলামী দল বলে স্বীকৃতি দেয় না।

তারা ওই দলটিকে বলে মুনাফেক। যাদের ভোটের বাজার খালি তারাই নানা গুজব ছড়াাচ্ছে। রাতের অন্ধকারে ওই দলটির লোকজন কোরআন শরীফ নিয়ে নিরীহ ভোটারদের কসম খাইয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে। কিন্তু কসম খাওয়া আল্লাহ নিষেধ করেছেন। স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকা একান্ত জরুরী।

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি নির্বাচিত হলে ৫০ বছর পরে কেমন কেরানীগঞ্জ হবে তা নিয়ে একটি মাস্টার প্ল্যান করব। ঢাকা মহানগরের একটি বিকল্প হিসেবে আধুনিক কেরানীগঞ্জ গড়ে তোলা হবে। আজ বিকেলে জিনজিরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত জিনজিরা ঈদগাহ ময়দানে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায়

চৌধুরী,কেরানীগঞ্জ উপজেলা দক্ষিন শাখা বিএনপির সাধারন সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ,জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ, সাধারন সম্পাদক মোঃ আশরাফ হোসেন, যুবদল নেতা আবু জাহিদ মামুনসহ অন্যান্যরা।