ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহী-৬ আসনে বিএনপিকে বিজয়ী করতে ছাত্রদল নেতা শামীম সরকারের জোর তৎপরতা!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, February 3, 2026 - 11:47 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 54 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:রাজশাহী-৬ (বাঘা ও চারঘাট) আসনে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে এবং তরুণ ভোটারদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ করতে তার এই নিরলস প্রচেষ্টা স্থানীয় রাজনীতিতে নতুন প্রাণসঞ্চার করেছে।

বিগত কয়েক মাস ধরে শামীম সরকার বাঘা ও চারঘাট উপজেলার প্রতিটি ইউনিয়নে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে নিয়মিত মতবিনিময় সভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে ছাত্রদলের একটি বিশাল টিম পাড়া-মহল্লায় গিয়ে বিএনপির ইতিবাচক রাজনীতি এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরছেন এমন চিত্র লক্ষ করা যায়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার বলেন, রাজশাহী-৬ আসনটি সব সময়ই বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি। আমরা চাই আগামী নির্বাচনে এই আসনটি পুনরুদ্ধার করে দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে ছাত্রদল কেবল রাজপথেই নয়, সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে বিএনপি ও ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছে। আমরা তরুণ প্রজন্মকে সাথে নিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছি।”

এদিকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মতে, শামীম সরকারের এই তৎপরতা তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে নবীন ভোটারদের মধ্যে ছাত্রদলের এই সক্রিয়তা ভোটের মাঠে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিটি ওয়ার্ড ও ইউনিটে ছাত্রদলের কমিটি গুলোকে আরও শক্তিশালী করা। নির্বাচনের দিন ভোট কেন্দ্র পাহারা ও সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে স্বেচ্ছাসেবক দল তৈরি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সশরীরে উপস্থিত থেকে প্রতিপক্ষের অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া।

রাজশাহী-৬ আসনের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শামীম সরকারের মতো তরুণ নেতাদের মাঠ পর্যায়ের এই দৌড়ঝাঁপ বিএনপির অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে বড় ভূমিকা রাখবে।