তানোর উপজেলায় রাজশাহী-১ আসনে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনীর গণসংযোগ
সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান: রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী গোদাগাড়ী তানোর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
আজ মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি তানোর উপজেলার মুন্ডমালা,পৌরসভা,কলমা,বিল্লি,মাদারীপুর,নেজামপুর,হাতিশাল,তালন্দ,চাপড়াসহ তানোর উপজেলার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।এ সময় তিনি নিজে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাঁর নির্বাচনী লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন গণসংযোগকালে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী বলেন,আমি এবি পাটি থেকে ঈগল প্রতীক নিয়ে তৃতীয় অবস্থানে সবার শীর্ষে আছি “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমি নির্বাচন করছি। ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে রাজশাহী-১ আসনকে একটি আদর্শ আসনে রূপান্তর করা হবে।”এ সময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।








