ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জামায়াত মার খায়, টাকা খায় না-এটাই অন্যদের সঙ্গে পার্থক্য- কর্নেল অলি আহমদ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, February 3, 2026 - 1:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 195 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদকঃবাংলাদেশ এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ বলেছেন, “জামায়াতে ইসলামী মার খায়, কিন্তু টাকা খায় না। আর অন্যান্য দল টাকা খায়, মার খায় না। এটাই জামায়াত ও অন্যান্য দলের মধ্যে মূল পার্থক্য।” মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া স্কুল মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙ্গুনিয়ার প্রসঙ্গ টেনে কর্নেল অলি আহমদ বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের দিয়ে কোনো এলাকার মঙ্গল সম্ভব নয়। এলাকার উন্নয়নের জন্য প্রয়োজন সৎ, আল্লাহভীরু ও ন্যায়পরায়ণ মানুষ-যারা মানুষের হক নষ্ট করবে না, অন্যায় করবে না এবং মানুষের মনে আঘাত দেবে না। তিনি বলেন, রাঙ্গুনিয়া আসনে এমন একজন যোগ্য প্রার্থী হলেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ এখন সচেতন। তারা আর প্রতারণায় বিশ্বাস করে না। কে দুর্নীতিবাজ আর কে সৎ-তা তারা ভালোভাবেই বোঝে। দীর্ঘদিন যারা দুর্নীতির মাধ্যমে সুবিধা নিয়েছে, তাদের সময় শেষ। আগামী ১২ তারিখ জনগণ তাদের রায় দেবে।

সমাবেশে সভাপতিত্ব করেন সরকারের সাবেক যুগ্ম সচিব নুরুল আবচার। প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। বিশেষ আকর্ষণ ছিলেন প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম।

রাশেদুল ইসলাম তালুকদার ও কাজী পিয়ারু’র যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, কেন্দ্রীয় এনসিপির নেত্রী সাঘুপ্তা মিশমা, ইসলামী চিন্তাবিদ আ.ন.ম. শামসুল আলম, জামায়াত চট্টগ্রাম-৭ আসনের নির্বাচন পরিচালক অধ্যক্ষ মো. শাহজাহান, খেলাফত ইসলাম চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আবুল কালাম আজাদ, এবি পার্টির প্রার্থী আবদুর মনির প্রমুখ।