ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভোলার চরফ্যাশনে জবরদখল থেকে সম্পত্তি ফিরে পাওয়ার আকুতি। 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, February 22, 2026 - 3:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 15 বার

সামসুব রহমান সোহেল, বিশেষ প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে ক্রয়কৃত সম্পত্তি সঠিকভাবে বণ্টন না করার অভিযোগ উঠেছে আঃ রহিম গংদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ আলী ও তার সন্তানরা।

রোববার (২২ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় তাদের ব্যবসায়ীক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী অভিযোগ করেন, ১৯৯২ সালে তিনি তার ভাই আঃ রহিমের কাছ থেকে জিন্নাগড় মৌজায় এস.এ ৪৫৫নং খতিয়ান থেকে ২২ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে দিয়ারা জরিপের সময় তার নামে দিয়ারা জরিপ করে নেন। পরবর্তীতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সম্পত্তি বণ্টনের কথা থাকলেও তা সঠিকভাবে বাস্তবায়ন করেনি আঃ রহিম গং।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের ন্যায্য অংশ বুঝিয়ে না দিয়ে নানা টালবাহানা করা হচ্ছে। আঃ রহিম তার সুবিধা মতো অন্যথায় জমি বিক্রয় করেছে। একাধিকবার আলোচনার চেষ্টা করলেও কোনো সমাধান পাওয়া যায়নি। এই বিষয়ে চরফ্যাশন আদালত, নৌবাহিনী ও চরফ্যাশন থানায় একাধিক অভিযোগ এবং মামলা দায়ের করেছি।’

মোহাম্মদ আলীর সন্তানরা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বলেন, ‘বিষয়টি নিয়ে তারা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু প্রতিপক্ষ সহযোগিতা না করায় তারা গণমাধ্যমের শরণাপন্ন হয়েছেন। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায্য বণ্টন নিশ্চিত করার দাবি জানান।’

এ বিষয়ে আঃ রহিম গংদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের মন্তব্য পাওয়া যায়নি।

চরফ্যাশন থানার ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, মোহাম্মদ আলীর ছেলে নুরনবী বাদী হয়ে আঃ রহিমসহ তিনজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।