ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

দল-মত নির্বিশেষে উন্নয়নের অঙ্গীকার এমপি মুজিবুর রহমানের

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, February 24, 2026 - 2:52 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 51 বার
রাজন আবেদীন, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার-৪ সংসদীয় আসন (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে। কমলগঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
 
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কমলগঞ্জ উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়াম-এ অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানানো হয়। মিলনায়তনে এ সময় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কমলগঞ্জ সরকারি কলেজ, কমলগঞ্জ প্রেসক্লাব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংস্থা ও মণিপুরী সমাজকল্যাণ সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা।
 
সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেন, “কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের জনগণ আমাকে যে আস্থা ও সম্মান দিয়েছেন, তা রক্ষায় আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো।” তিনি দল-মত নির্বিশেষে সব এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
 
তিনি আরও বলেন, এ বিজয় ব্যক্তিগত নয়; এটি সাধারণ মানুষের প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠার প্রতিফলন। এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় জানান তিনি।
 
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল ও পৌর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
 
শেষে নবনির্বাচিত সংসদ সদস্য উপস্থিত সুধীজনের সঙ্গে কুশল বিনিময় করেন।