কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে তিনটি বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে ঢাকা জেলা ডিবি পুলিশ দক্ষিণ এর বিশেষ অভিযানে হাসনাবাদ সুপার মার্কেট থেকে তিনটি বিদেশি পিস্তল,তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড তাজা গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী কালা জরিপের দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের নাম মোঃ ফাহাদুল ইসলাম একলাছ(৩১),মোঃ মনির হাওলাদার(৪২)। আজ সকালে কেরানীগঞ্জের কদমতলীতে ঢাকা জেলা দক্ষিণ ডিবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও ঢাকা জেলা দক্ষিণ ডিবির ক্রাইম এন্ড অপস তরিকুল ইসলাম।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ডিবি জাহিদুল ইসলাম খানের নেতৃত্বে ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ শ্সফিকুল ইসলাম সুমনসহ একদল চৌকস ডিবি পুলিশ সোমবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী কালা জরিপের দুই সহযোগী মোঃ ফাহাদুল ইসলাম এখলাস(৩১) ও মোঃ মনির হাওলাদার(৪২)কে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী হাসনাবাদ সুপার মার্কেটের দ্বিতীয় তলা হতে তিনটি বিদেশি পিস্তল যাহা একটি ৯ এমএম ক্যালিবার ও দুইটি ৬.৬৫ক্যালিবার পিস্তল , তিনটি ম্যাগজিন ও ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এ অভিযানে সন্ত্রাসী কালা জরিপ কে গ্রেফতার করা যায়নি। পলাতক সন্ত্রাসী কালা জরিপ সহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ডিবি জাহিদুল ইসলাম খান ও ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন।








