ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৯:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নেত্রকোনার বারহাট্টায় অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, March 11, 2026 - 1:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার

মামুন কৌশিক, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টার আসমা ইউনিয়নের ছোট্ট কৈলাটি গ্রামে  গাংপাড়া এলাকার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে ৫০ টাকা জ‌রিমানা করেছে মোবাইল কোর্ট।

মঙ্গলবার  (১০ মার্চ) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলামের নেতৃ‌ত্বে পরিচালিত মোবাইল কোর্টে এই জ‌রিমানা করা হয়।

স্থানীয় ও প্রশাস‌নের পরিচালিত মোবাইল কোর্ট সু‌ত্রে জানা যায়, বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নে ছোট কাইলাটি মৌজার গাংপাড়া নামক স্থানে নাদীর পাশ হতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মো: ইউসুফ কে বালুমহান ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ১৫(১) ধারা অনুযায়ী ০১টি মামলায় ৫০ হাজার অর্থদণ্ড আদায় করা হয়।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম ব‌লেন, উপজেলা প্রশাসন কর্তৃক  বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং প্রশাসন‌কে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।