সখিপুর-বাসাইল আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান পেলেন মন্ত্রীর দায়িত্ব
সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ১৩৭, টাঙ্গাইল-৮ (সখিপুর -বাসাইল) আসনের সংসদ সদস্য অ্যাড. আহমেদ আযম খান মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে তাকে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
দীর্ঘদিন যাবত কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আযম খান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় সখিপুর-বাসাইল নির্বাচনী এলাকার মানুষের মাঝে খুশি ও আনন্দের জোয়ার বইছে। খবর শুনে একই দিন বিকালে সখিপুর ও বাসাইলে বিএনপি ও অঙ্গ -সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ মিছিলও করেছে। এই আসন থেকে ১৯৯১ সালে হুমায়ূন খান পন্নী জাতীয় সংসদের ডেপুটি স্পীকার নির্বাচিত হলেও মন্ত্রী পেল এই প্রথম।
এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী’র দায়িত্ব পাওয়া মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় ওই মন্ত্রণালয়ের দায়িত্বপান আযম খান।
সখিপুরের স্থানীয়রা জানান, আমরা এই আসন থেকে আগে কখনো মন্ত্রি পাই নাই। আমাদের এই আসনের মাননীয় এমপিকে সম্মানিত করায় আমরা গর্বিত। আমরা আশা করি আমাদের এই অঞ্চলসহ দেশের উন্নয়নে আযম খান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সখিপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ মো. একাব্বর হোসেন বলেন, আনন্দ আর খুশি ভাষায় বর্ণনা করে শেষ যাবে না। আমরা চাই আগামী দিনে যেন দেশ এবং মানুষের জন্য তিনি সর্বোচ্চ কাজ করতে পারেন।
সখিপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ ছবুর রেজা বলেন, আমরা স্বাধীনতার ৫৫ বছরে এই প্রথম এ আসন থেকে একজন মন্ত্রী পেলাম। মাননীয় মন্ত্রী এড. আহমেদ আযম খানের হাত ধরে আমাদের সখিপুরের আঁটিয়া বন অধ্যাদেশসহ সখিপুর-বাসাইলে সর্বোচ্চ জনকল্যাণমুখী কার্যক্রম হবে। পাশাপাশি অঞ্চলের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান হবে বলেও আশা করি।
সখিপুর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হাসান জানান, আমাদের এই আসনের সাধারণ জনতাসহ বিএনপি , ছাত্রদল, যুবদল, কৃষক দল , শ্রমিক দল ও মহিলা দলের পক্ষ থেকে আমাদের নেতা অ্যাড. আহমেদ আযম খানকে মন্ত্রীর দায়িত্ব দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। সেই সাথে আমাদের নেতা এই সংসদীয় আসনের অবকাঠামগত এবং সাধারণ মানুষের সর্বোচ্চ উন্নয়ন করবে বলে আশা করি।








