ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ৩:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে অসহায়দের মাঝে যাকাত বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, March 13, 2026 - 7:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার

আরিফ রববানী ময়মনসিংহ:ময়মনসিংহে সরকারি যাকাত ফান্ড থেকে অসহায়দের মাঝে যাকাতের অর্থ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ফেব্রুয়ারী) বিকাল ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার ব্যবস্থাপনায় উক্ত যাকাত বিতরণ কাযক্রম অনুষ্ঠিত হয়। এ বছর ২০২৪-২৫ অর্থ বছরে ময়মনসিংহ জেলা পর্যায়ে ২৪ জনকে ১লক্ষ ৮৯ হাজার ২শত টাকা ও কেন্দ্রীয় পর্যায়ে ৮৩ জনকে ৫কক্ষ ৫৪ হাজার টাকা যাকাত বিতরণ করেন ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান।

যাকাত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, সমাজের বিত্তবানরা যদি সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদান করে তাহলে সমাজে দারিদ্রতা কমে আসবে এবং মানুষ স্বাবলম্বী হবে। বর্তমানে সরকারি যাকাতের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে অনেকে দরিদ্র মানুষ স্বাবলম্বী হয়েছে যা সরকারের অনেক বড় একটি অর্জন। তাই তিনি সমাজের বিত্তবানদের সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ প্রদানের আহ্বান জানান।

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ হাবেজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক আরও বলেন, ‘রমজান মাস মানবতার শিক্ষা দেয়। সমাজের সচ্ছল মানুষের যাকাত ও সহযোগিতার মাধ্যমে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের মূল শিক্ষা। সরকারও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।’

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ হাবেজ আহমেদ বলেন, ‘যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। সঠিকভাবে যাকাত বিতরণের মাধ্যমে সমাজের দারিদ্র্য দূর করা সম্ভব।’ তাই সমাজের বিত্তবান মানুষকে যাকাতের অর্থ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে পৌঁছে দেয়ার আহ্বান জানান তিনি। আলোচনা শেষে উপস্থিত উপকারভোগীদের হাতে যাকাত ফান্ডের অর্থের চেক তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের ইসলামি ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।