ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ৩:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোর থানার (ওসি)এস.এম মাসুদ পারভেজের বিশেষ অভিযানে ওয়ারেন্টভক্ত ৭ জন আসামী গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, March 13, 2026 - 7:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী ব্যুরো প্রধান: রাজশাহীর তানোর উপজেলায় বিশেষ অভিযানে ওয়ারেন্টভক্ত ৭ জন আসামীকে গ্রেফতার করেছেন তানোর থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে,গতরাতে বিশেষ অভিযানে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)এস.এম মাসুদ পারভেজের দিক নির্দেশনায় উপ-

পরিদর্শক(এসআই)মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছেন তানোর থানা পুলিশ।ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তারকৃত আসামিরা হলেন,১.ইগ্নেশিউস টুডু(২৪)পিতা- আঙ্গালেস টুডু, স্থায়ী গ্রাম মুন্ডুমালা (মিশনপাড়া),২.বিকাশ কর্মকার(২৪), পিতা- কৃষ্ণ কর্মকার, গ্রাম,মুন্ডুমালা (মিশনপাড়া), ৩.মোসাঃ পারুল(৪৫), পিতা মৃত জাবেদ আলী, গ্রাম চাপড়া (মিরাপাড়া),৪. মোসাঃ বুলবুলী বিবি(৩২), পিতা- আব্দুল শাহ, স্বামী- তোফাজ্জল মৃধা, গ্রাম- রায়তান আকচা।৫. মোঃ ছাবের আলী(৩৭), পিতা- মৃতঃ ছামেদ আলী, গ্রাম- চাপড়া মিরাপাড়া।

৬. সোহাগ আলী(২৪), পিতা- মৃতঃ জাবেদ আলী, গ্রাম- চাপড়া মিরাপাড়া।৭. রনি(১৯), পিতা মৃতঃ জাবেদ আলী গ্রাম- চাপড়া মিরাপাড়া।এই সাতজন ওয়ারেন্ট রক্ত আসামিকে গ্রেফতার করে প্রশংসায় ভাসছেন থানার (ওসি)এস.এম মাসুদ পারভেজ সহ সকল সদস্যবৃন্দরা। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাসুদ পারভেজ বলেন,ওয়ারেন্টভুক্ত আসামিরা অনেকদিন থেকে পলাতক ছিলেন।গতকাল গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ৭ জন ওয়ারেন্ট ভুক্ত আসামিকে আটক করতে সক্ষম হয়েছেন তানোর থানা পুলিশ। ওয়ারেন্টভুক্ত আসামী এবং মাদকবিরোধী অভিযানে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এটা অব্যাহত থাকবে এবং তানোরের সকল জনসাধারনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।