ঢাকা | মার্চ ১৫, ২০২৬ - ১০:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বারহাট্টায় ১৭ কার্টুন খেজুর ৬৯ টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, March 15, 2026 - 1:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

মামুন কৌশিক, নেত্রকোনা প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর নেত্রকোনার বারহাট্টা উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জামান ও বারহাট্টা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান সুষ্ঠু ও সঠিকভাবে বরাদ্দপ্রাপ্ত সকল খেজুর বিতরণ সম্পন্ন করেন।

উপজেলা পরিষদ হলরুমে ৬৯টি এতিমখানা ও মাদ্রাসার মোহতামিম/সভাপতি/ শিক্ষকদের হাতে ১৩৬ প্যাকেট খেজুর তুলে দেয়া হয়। এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র রমজানের ইফতারে এই খেজুর খেতে পারবে।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জামান বলেন, ‘‘পবিত্র রমজানের বরকতময় সময়ে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সৌদি সরকার প্রদত্ত খেজুর হস্তান্তর করা হয়েছে।