ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ১:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

‎তালতলীতে তরমুজ চাষিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, March 24, 2026 - 3:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 38 বার

মল্লিক জামাল: বরগুনার তালতলীতে এক তরমুজ চাষিকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার উত্তর ঝারাখালি এলাকার নির্জন এলাকায় এ ঘটনা ঘটে।

‎​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার বলেন, মো: শাহ্ আমল (৪৯) সব প্রতি রাতে তার তরমুজ ক্ষেত পাহারা দেয়। হঠাৎ করে গতরাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। তিনি টের পেয়ে বাসা থেকে বের হলেও কাউকে দেখতে পায়নি।

‎​তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) মো: শরিফুল ইসলাম জানান, ঘটনাটি শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ​”আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। অপরাধীদের শনাক্ত করতে অভিযান শুরু হবে। খুব শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে।”