ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ৪:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জাতীয় সড়কে বিআরটিএর অভিযান, জরিমানা প্রায় ২ লাখ টাকা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, March 25, 2026 - 3:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 73 বার

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টারঃ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পঞ্চগড়ে জাতীয় মহাসড়কে অভিযান শুরু করেছে বিআরটিএ ও জেলা প্রশাসন।

বুধবার সকালে শহরের চিনিকল এলাকায় পরিচালিত এই অভিযানে বিভিন্ন পরিবহনের বৈধ কাগজপত্র না থাকায় শতাধিক যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। এসময় প্রায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বেপরোয়া চলাচল ও কাগজপত্রবিহীন যানবাহনের মালিকদের সতর্ক করা হয়েছে।

বিআরটিএ পঞ্চগড় সার্কেলের সহকারী পরিচালক তন্ময় কুমার ধর এবং জেলা প্রশাসনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

কর্তৃপক্ষ জানায়, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেও ব্যবস্থা নেওয়া হবে।

ঈদযাত্রায় শৃঙ্খলা ও যাত্রীসেবা নিশ্চিত করতে এমন অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।