ঢাকা | এপ্রিল ২৭, ২০২৬ - ৮:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরের মুন্ডুমালায় স্বাধীনতা দিবসে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, March 29, 2026 - 4:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 39 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী ব্যুরো প্রধান :মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চেয়ারম্যান আহ্বায়ক মুন্ডুমালা পৌর বিএনপি এবং সঞ্চালনা করেন মোঃ আতাউর রহমান সদস্য সচিব মুন্ডুমালা পৌর বিএনপি।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন অধ্যাপক মোঃ নুরুল ইসলাম যুগ্ম আহবায়ক তানোর উপজেলা বিএনপি তিনি মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তিনি গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ আবুল কাশেম সাবেক আহ্বায়ক মুন্ডুমালা পৌর বিএনপি তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন আলহাজ্ব মোঃ আফসারুজ্জামান প্রামানিক সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্ডুমালা পৌর বিএনপি মোঃ তৌহিদুল ইসলাম রেজা মাস্টার সাবেক সাধারণ সম্পাদক মুন্ডুমালা পৌর বিএনপি মোঃ ফিরোজ কবির সাবেক সাধারণ সম্পাদক মুন্ডুমালা পৌর বিএনপি মোঃ একরামুল হক সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্ডুমালা পৌর বিএনপি মোঃ আব্দুর রহিম সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্ডুমালা পৌর বিএনপি মোঃ জুয়েল রানা অন্যতম সদস্য রাজশাহী জেলা যুবদল মোঃ দেলোয়ার হোসেন আহ্বায়ক মুন্ডুমালা পৌর যুবদল মোঃ আজিম আলী আহ্বায়ক মুন্ডুমালা পৌর ছাত্রদল এবং এম রায়হান আলী সহ সাংগঠনিক সম্পাদক জিয়া পরিষদ রাজশাহী জেলা

বক্তারা বলেন মহান স্বাধীনতা দিবস আমাদের গৌরবের দিন এই দিনের চেতনা ধারণ করে দেশ গঠন ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।