ঢাকা | এপ্রিল ২৩, ২০২৬ - ৭:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুয়েত বিমানবন্দরের পর এবার বিদ্যুৎ ও পানি প্লান্টে ইরানের হামলা নিহত ১

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, March 30, 2026 - 12:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 44 বার

বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর এবার ইরান

কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি লবণাক্ততা দূরীকরণ (ডিস্যালিনেশন) প্লান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন ভারতীয় কর্মী নিহত হয়েছেন। কুয়েত কর্তৃপক্ষ আজ সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানিয়েছে।

কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কুয়েতের বিরুদ্ধে ইরানের আগ্রাসনের অংশ হিসেবে একটি বিদ্যুৎ ও পানি ডিস্যালিনেশন প্লান্টের সেবামূলক ভবনে হামলা চালানো হয়েছে। এতে একজন ভারতীয় কর্মী নিহত হয়েছেন এবং ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে। খবর আল জাজিরার।

হামলার পরপরই কারিগরি ও জরুরি সেবা প্রদানকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং প্লান্টের কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

এ ঘটনায় ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম কুয়েতের মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, হামলায় স্থাপনাটির ব্যাপক ক্ষতি হয়েছে