ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ৫:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় দুই ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, April 1, 2026 - 3:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 33 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি:রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় অবৈধভাবে ইট প্রস্তুত ও ভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এই অভিযান পরিচালনা করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান। সহায়তা করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ।

অভিযান সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩- এর ১৫ (৫) ধারা লঙ্ঘনের কারণে কেপিএম (KPM) ইটভাটা এবং কেএবি (KAB) ইটভাটাকে প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ইউএনও মো. নাজমুল হাসান বলেন, জনস্বার্থ রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।