ঢাকা | এপ্রিল ২৫, ২০২৬ - ৬:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জয়চন্ডীতে ৯নং ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করতে চান আলাল!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 6, 2026 - 12:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 103 বার

স্টাফ রিপোর্টার::কুলাউড়া উপজেলার ৪নং জয়চন্ডী ইউনিয়নের ৯নং ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন মো: আলাল আহমেদ। দীর্ঘদিন থেকে এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বেশ আলোচনায় উঠে এসেছেন তিনি।

জানা যায়, মো: আলাল ৯নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। সুখে-দুঃখে, বিপদে-আপদে, বন্যা-খরায় ওয়ার্ডবাসীর পাশে দাঁড়িয়েছেন। যার ফলে এলাকার সাধারণ লোকজনও আগামীতে তাকে একজন প্রতিনিধি হিসেবে চাচ্ছেন। মানুষের এই চাওয়াকে প্রাধান্য দিয়ে তিনিও একজন সেবক হিসেবে জনগণের পাশে থাকার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন। ইতিমধ্যে স্থানীয়দের কাছে সৎ, পরিশ্রমী ও ধর্মপরায়ণ একজন যুবক হিসেবে সুপরিচিত লাভ করেছেন তিনি।

এ প্রসঙ্গে মোঃ আলাল আহমেদ বলেন, এলাকার গন্যমান্য ও প্রবীণ মুরব্বি এবং সাধারণ লোকজন তাকে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আহ্বান করেছেন। মানুষের আগ্রহের প্রতি সম্মান জানিয়ে তিনিও সম্মত হয়েছেন। মানুষের সমর্থন এবং মহান রবের হুকুমে তিনি নির্বাচিত হতে পারলে, সরকারের বরাদ্দকৃত সকল সুযোগ-সুবিধা সুষম বণ্টনের মাধ্যমে দায়িত্ব পালন করবেন।

এছাড়াও সবাইকে সাথে নিয়ে অবহেলিত ও পিছিয়ে থাকা এই ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করবেন তিনি। জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা পেলে প্রতিনিধি নয়, একজন দায়িত্বশীল সেবক হিসেবে নিজেকে বিলিয়ে দিতে চান।

এদিকে তরুণ ও উদ্যমী প্রার্থী হিসেবে আলাল আহমেদ নির্বাচিত হলে স্থানীয় উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে ধারণা অনেকেরই। #