ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শ্রীমঙ্গলে পিতৃহত্যা: ৩ ঘণ্টার মধ্যেই র‍্যাবের জালে ছেলে, ভাই গুরুতর আহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, April 16, 2026 - 2:49 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 22 বার

স্টাফ রিপোর্টার, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবাকে হত্যা ও বড় ভাইকে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্ত ছেলেকে মাত্র তিন ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৯, শ্রীমঙ্গল।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পারিবারিক বিরোধের জেরে মশিক নামের এক যুবক তার বাবা আকল মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করে। এ সময় বাধা দিতে গেলে বড় ভাইকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে সে। ঘটনার পরপরই অভিযুক্ত মশিক পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত অভিযান শুরু করে র‍্যাব-৯। প্রযুক্তির সহায়তা ও স্থানীয় তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার প্রায় তিন ঘণ্টার মধ্যেই কালাপুর ইউনিয়নের একটি পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আহত ভাইকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এলেও শোক ও আতঙ্ক এখনো কাটেনি। একটি পরিবারের এমন নির্মম পরিণতি স্থানীয়দের গভীরভাবে নাড়িয়ে দিয়েছে।