আপনাদের দেওয়া প্রতিশ্রুতি কর্ম দিয়েই পরিশোধ করতে চাই এটা আমার অঙ্গিকার, এমপি কালাম
মোঃ রুবেল মিয়া, সিনিয়র স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের মির্জাপুরে সনাতনী সম্প্রদায়বৃন্দর সাথে টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের নির্বাচিত ৩ বারের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর অভিনন্দন বিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আপনারা জানেন সোনার মধ্যে কিন্তু খ্যাদ আছে কিন্তু আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন তার মধ্যে কোন প্রকার খ্যাদ নেই।
শনিবার (১৮ ই এপ্রিল) মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড.আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা ও সাধারণ সম্পাদক এস এম মহসীন, সাবেক চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল জামুর্কী ইউনিয়ন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ গোষ্মামী ও সাধারণ সম্পাদক প্রমথেস গোষ্মামী সংকর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিরাঞ্জন কুমার পাল সাংবাদিক ও আশুতোষ চক্রবতি লিটন বাংলাদেশ ব্রাহ্মণ সম্প্রদায়ের উপজেলা শাখার সভাপতি সহ অন্যান্য সনাতনী ইউনিয়ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।








